সিলেট নিউজ বিডি ডেস্কঃ প্রতি বছরের মতো শুরু হয়েছে বাজেট অধিবেশন। এবারও অধিবেশন পরিচালনার জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (১০ জুন) বিকেল ৫টার পর অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সহযোগিতা চেয়ে স্পিকার বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন।
এবারের বাজেট অধিবেশনের প্যানেল সভাপতিরা হলেন মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও বেগম মেহের আফরোজ।
Sylhetnewsbd Online News Paper