টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে সচিব কবির বিন আনোয়ার

আহাম্মদ কবির তাহিরপুর হতে: সুনামগঞ্জ তাহিরপুরে বৃক্ষ রোপণ শেষে দেশের দ্বিতীয় রামসার সাইট প্রকৃতির লীলাভূমি টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

মঙ্গলবার বিকেলে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিয়ান হাওর বেড়িবাঁধের টাকাটুকিয়া অংশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ শেষে, টাঙ্গুয়ার হাওরের উল্লেখযোগ্য পলিয়ার হিজলবাগান সহ হাওরের একাধিক বনজসম্পদ পরিদর্শন করেন।

এসময় উনার সাথে ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সবিবুর রহমান, তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর পরিদর্শনের পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেন তিনি।