গ্রেনেড হামলায় দন্ডপ্রাপ্ত আসামীদের রায় কার্যকরের দাবীতে ছাতকে মানববন্ধন

মোঃ ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ২১ আগস্টের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় ছাতক উপজেলার তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন এর আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ছাতক উপজেলা তৃণমূল আওয়ামী লীগের কান্ডারী সাবেক ছাত্রনেতা ও যুবনেতা ‌সুনামগঞ্জ জেলা পরিষদ এর সদস্য ‌আব্দুস সহিদ মুহিত ও অ্যাডভোকেট মাসুম আহমদ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্র নেতা মোহাম্মদ কামরুজ্জামান, বক্তব্য রাখেন, রঞ্জিত দাম, আশিকুর রহমান, ফয়জুর রহমান ফয়েজ, আব্দুল মুকিত বকুল,রাসেল আহমদ ,আবদুল আউয়াল মেম্বার, প্রতাপ উজ্জামান, সাব্বির আহমদ, শামসুল ইসলাম, সমুজ মিয়া, আখলাকুর রহমান, জগলু মিয়া, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি শাহ আবুল কাশেম হারুন, যুগ্ম সম্পাদক মোঃ সমুজ আলী, তাঁতী লীগ ছাতক উপজেলা নেতা খলিলুর রহমান, রুবেল, নেপাল দেবনাথ, ফজল উদ্দিন, সাদিকুর রহমান, আশিক মিয়া, অলিদ আহমদ, ইকবাল হোসেন, সিদ্দিকুর রহমান, ছাতক উপজেলা শ্রমিক লীগ নেতা আমিনুর রশিদ,ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য হাবিবুর রহমান বাবলু, ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা রনি প্রমুখ।