সুনামগঞ্জে পুত্রের হাতে পিতা খুন!

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে ইসলাম উদ্দিন (৫২) নামে এক ব্যাক্তি পুত্রের হাতে খুন হলেন! শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্রিতে এ ঘটনাটি ঘটেছে।
নিহত ইসলাম উদ্দিন উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক।

ঘাতক পুত্রের নাম নাজমুল হোসেন (২০)। উপজেলার বাদাঘাট বাজারের ষ্টেশনারী মালামাল সহ পান সিগারেট বিক্রয় করে আসছিলেন তিনি।,

শনিবার রাতে থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন,তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নাজমুলকে আটক করতে পুলিশকে রাতেই অভিযানে নামানো হয়েছে।,
শনিবার রাতে উপজেলার বাদাঘাট বাজারে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যবসায়ী ও কেনাকাটা করতে আসা লোকজন জানান, উপজেলার বাদাঘাট বাজারে কলাপট্রিতে ষ্টেশনারী মালামাল ও পান সিগারেট বিক্রেতা নাজমুল হোসেনের দোকানের সামনে এসে শনিবার রাত সাড়ে দশটার দিকে পারিবারীক কারনে তারই পিতা ইসলাম উদ্দিন বকাঝকা করতে থাকেন।
এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে লোহা দিয়ে তৈরী সুপারি ছোলার সরতা দিয়ে পিতার মাথায় কয়েকটি আঘাত করেন।
এরপরই ইসলাম উদ্দিন দোকানের সামনে পাকা সড়কের উপর সজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লে অতিরিক্ত রক্তক্ষরণের মুখে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।,এরপরই নাজমুল ঘটনাস্থল হতেই পালিয়ে যান।
আঘাতের কারনে ইসলামের মাথার দুটি ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়েছে বলে জানান রাতে ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরীতে থাকা থানার এসআই সুজন চন্দ্র শ্যাম।,