সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে সুধী সমাবেশে অংশগ্রহন করতে ১২ ডিসেম্বর শনিবার সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। বেলা ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেষ সীমানা মনবেগ থেকে দলীয় নেতাকর্মীরা পরিকল্পনামন্ত্রীকে রিসিভ করে সুনামগঞ্জের উদ্দেশ্য রওয়ানা দিবেন। এরপর জেলা পরিষদ ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ আব্দুজ জহুর ব্রীজ সংলগ্ন পশ্চিমের মাঠে(ইজতেমা মাঠ) সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে এক সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এতে সুনামগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা যায়।
আরও জানা যায়, এই সুধী সমাবেশে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ঐদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে পুরো সুনামগঞ্জ জেলা ও বিশেষ করে উনার নিজ উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতশত তোরণ। পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা। গত এক মাস ধরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক সভা করে আসছেন।
Sylhetnewsbd Online News Paper