সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতকস্থ লাফার্জ হোলসিম সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃক অবৈধ পন্থায় ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রির প্রতিবাদের পালটা বক্তব্য প্রেরন করে লাফার্জহোলসিম বাংলাদেশ। নিম্নে হুবহু তা প্রচার করা হলঃ
লাফার্জহোলসিম বাংলাদেশ এর বক্তব্যঃ বাংলাদেশ ও ভারত সরকারের প্রয়োজনীয় সকল সংস্থার অনুমতি নিয়েই ক্লিয়ার সাইজ অ্যাগ্রিগেটস ব্যবসা পরিচালনা করছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
স্থানীয় ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ লাফার্জহোলসিম বাংলাদেশ এর অ্যাগ্রিগেটস ব্যবসাকে অবৈধ বলে যে তথ্য ছড়াচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অতি সম্প্রতি সংবাদ সম্মেলনে রাজস্ব ফাঁকির যে অভিযোগ করা স্থানীয় ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ করেছেন তারও কোন ভিত্তি নেই, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সকল ধরনের রাজস্ব সরকারের কোষাগারে জমা দিয়ে আসছে লাফার্জহোলসিম বাংলাদেশ। এ ধরনের উদ্দেশ্যপ্রনোদিত তথ্য প্রচারের তীব্র বিরোধিতা করছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
বর্তমানে বাংলাদেশে প্রায় ৭ কোটি টনের মতো অ্যাগ্রিগেটস এর চাহিদা রয়েছে, যার মধ্যে প্রায় ১.৫ কোটি টন ক্লিয়ার সাইজ অ্যাগ্রিগেটস। এই ১.৫ কোটি টনের শতভাগ চাহিদা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানির মাধ্যমে পূরণ করা হয়। লাফার্জহোলসিম বাংলাদেশ যে ধরনের ক্লিয়ার সাইজ অ্যাগ্রিটেস উৎপাদন করছে এবং স্থানীয় ব্যবসায়ীরা যে ধরনের অ্যাগ্রিগেটস ব্যবসার সাথে সম্পৃক্ত উভয় পণ্যের গুণগত মান ও ক্রেতা আলাদা। স্থানীয়ভাবে ক্লিয়ার সাইজ অ্যাগ্রিগেটস উৎপাদনের মাধ্যমে দেশের বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে। আইন মান্যকারী একটি প্রতিষ্ঠান হিসেবে লাফার্জহোলসিম মনে করে ব্যবসা করার অধিকার সকলেরই রয়েছে এবং সকল পক্ষকেই এই অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। বিজ্ঞপ্তি
Sylhetnewsbd Online News Paper