নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার ১৩ নং ভাঁতগাও ইউনিয়নে ৮ নংওয়ার্ডের মেম্বার প্রার্থী নূরুল ইসলাম পাকি রবিবার দিনব্যাপী গণসংযোগ করেন|
গণসংযোগ কালে মেম্বার প্রার্থী নূরুল ইসলাম পাকি বলেছেন, আমি ওয়ার্ডের সেবা করার জন্য নির্বাচনে দাড়িয়েছি। বিগত দিনে আমি সব সময়ই আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। তাই আপনাদের আমানত পবিত্র ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।
তিনি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাদে ঝিগলী এলাকার পাড়া মহল্লা সহ বরাটুকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
নূরুল ইসলাম পাকি আরো বলেন, জনগণের সেবা ছাড়া আমার এই জীবনে আর কোন চাওয়া নেই। জীবনটা আপনাদের সেবা করেই কাটাতে চাই। আপনারা আমাকে তালা মার্কায় ভোটের মাধ্যমে সেই সুযোগ করে দিতে পারবেন, আশা করি সেই সুযোগ থেকে আপনারা আমাকে বঞ্চিত করবেন না।
এ সময় তিনি গন-মানুষের কাছে দোয়া ও তালা মার্কায় ভোট দেয়ার আকুল আহবান জানান।
গণসংযোগ কালে উপস্বিত ছিলেন, ভাঁতগাও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের তালা মার্কার সমর্থকরা।
Sylhetnewsbd Online News Paper