অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল এরই মধ্যে সাধারণ মানুষ ভোগ করতে শুরু করেছে। তিনি দুর্বৃত্তদের সম্পর্ক সর্বমহলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন,একটি মহল দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে পিছিয়ে রাখতে চায় তাদের স্বার্থে।
তিনি শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জেলার স্বাস্থ্য বিভাগের ডাক্তার,নার্স, স্বাস্থ্য কর্মকর্তাদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এ সময় তিনি আরো বলেন,গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় প্রচুর কাজ হচ্ছে। এই অর্জনকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্টদের কাজ করে যেতে হবে। তিনি বলেন. প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওরবাসীর উন্নয়নে অত্যন্ত আগহী। তিনি সব সময় খোঁজ রাখেন হাওরবাসীর। মন্ত্রী সুনামগঞ্জে একটি ডায়বেটিকস হাসপাতাল স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে বলেন,সুনামগঞ্জে অচিরেই এশটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন হবে।
সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিছবাহ, স্বাস্থ্য বিভাগের পরিচালক (প্রশাসন) এহতেশামুল হক চেšধুরী দুলাল, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সহ স্বাস্থ্য কর্মকর্তারা।
Sylhetnewsbd Online News Paper