মুজিবুর রহমান ছাতক প্রতিনিধিঃ ছাতকে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে নূরুল্লাহপুর ইসঃ দাঃ মাদ্রাসা ও উজির পুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যে বৃহস্পতিবার(০৬অক্টোবর) উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল নূরুল্লাহপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা কে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন । এর আগে দুপুর ১২ টায় নূরুল্লাহপুর যুব সমাজ এর সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা কৃষি অফিসার কে এম বদরুল হক, ছাতক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান , স্বাগত বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জালাল উদ্দিন, উপজেলা উপসহকরি কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, নূরুল্লাহপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি শাহজাহান আব্দুল্লাহ চৌধুরী , উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনির উদ্দিন ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম।
Sylhetnewsbd Online News Paper