দক্ষিণ ছাতকে হয়ে গেল আনোয়ার হুসাইন আনুর একক সাংস্কৃতিক সন্ধ্যা

এইচ এ হেলাল, ছাতক প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: সুনামগঞ্জের ছাতকের আলীগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (ইসকপ) এর অঙ্গ সংগঠন ‘আলোড়ন শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও পরিষদের সাবেক সভাপতি শিল্পী আনোয়ার হুসাইন আনুর বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে শুক্রবার(১১নভেম্বর) সন্ধ্যায় একক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি মুহাম্মদ সুজন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় একক সঙ্গীত পরিবেশন করেন, শিল্পী আনোয়ার হুসাইন আনু।
এসময় উপস্থিত ছিলেন ইসকপের প্রতিষ্ঠাতা সভাপতি ভাতগাঁও ইউনিয়নের কৃতিসন্তান সমাজসেবী উবায়দুল হক শাহিন, সাবেক সভাপতি নুর আহমদ হিরন, ছাতক থানা দক্ষিণ শিবিরের সভাপতি ছাত্রনেতা এটিএম আব্দুল তাহিদ, সেক্রেটারি আরাফাত আহমদ রাহাত, ছাতক উপজেলা গণদাবি পরিষদ সাংগঠনিক সম্পাদক আহমেদ সফির, ভাতগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি কয়েছুজ্জামান কয়েস, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল বকস, ভাতগাঁও ইউনিয়ন খেলাফত মজলিস নেতা মাও. ছাদিকুজ্জামান ছাদিক, দোলারবাজার ইউনিয়ন জামায়াত নেতা মৌলভী রফিকুল ইসলাম আফসর, আমতর আলী, পাটলী ইউনিয়ন জামায়াত নেতা শাহিন আলম, আল-হিকমাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাও. খাদিমুল ইসলাম, জুনাইদ আহমদ, মাও. আলিম উদ্দিন, শিবির নেতা শরিফ হুসেন মমিন, ইসলাম উদ্দিন, সাইদুল ইসলাম, লিয়াকত আলী, যুব সংগঠক ফুজায়েল বিন হাবিব, পরিষদের সদস্য শুয়াইব আহমদ, আলী হুসাইন, দেলোয়ার হুসেন, আলমগীর হুসেন, আরজক আলী, শামীম আহমদ, জমির হুসাইন, বিশিষ্ট মুরব্বি মানিক মিয়া, আতর আলী প্রমূখ।