ছাতক প্রতিনিধি সিলেট নিউজ বিডিঃ ছাতকের দোলারবাজারে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে এক সভা গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীলীগ নেতা আকবর আলীর সভাপতিত্বে ও সজিবুল ইসলাম সজিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা কামাল হোসেন রিংকু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, যুক্তরাজ্য প্রবাসী নূর মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, জমির উদ্দিন মেম্বার, বাবলু মিয়া, আব্দুল আউয়াল, ছায়েম আহমদ, খোকন মিয়া প্রমূখ। সভায় দক্ষিণ ছাতকে উপজেলা বাস্তবায়নের দাবীতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
Sylhetnewsbd Online News Paper