সিলেট নিউজ বিডিঃ ছাতকের বিভিন্ন রাস্তা-ঘাট ও ধর্মীয় প্রতিষ্টানে স্বেচ্ছাশ্রমে নির্মাণ ও মেরামত করা হলেও এবারে স্কুল আঙ্গিনায় চার দিনের স্বেচ্ছাশ্রমে মাঠি ভরাটের উদ্যোগ নিয়েছে একটি গ্রামবাসী। তাদের এ মহতি উদ্যোগ সকলের জন্যে অনুকরনীয় হয়ে থাকবে বলে অভিজ্ঞ মহল ধারনা করছেন।
জানা যায়, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় মাঠি ভরাটে স্বেচ্ছাশ্রমে চার দিনের কর্মসূচি হাতে নিয়েছে মোগলগাঁও গ্রামবাসী। স্কুল আঙ্গিনা ভরটের পর এখানে আরেকটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গত বুধবার আনুষ্টানিকভাবে চার দিনের স্বেচ্ছাশ্রমে মাঠি কাটা কর্মসূচির শুভ সূচনা ঘোষনা করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী ও শিক্ষানুরাগী আবু সূফিয়ান। এসময় উপস্থিত ছিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি আব্দুল বারি, সিনিয়র শিক্ষক ওয়ারিছ আলী, শিক্ষানুরাগি আব্দুল হক, আব্দুর রহিম, নূরুল হক, রোয়াব আলী, সেলিম আহমদ, আজাদ মিয়া, সমছুল ইসলাম, সমুজ মিয়া, সামছুল বারী, আরশ আলী, সৈয়দ হোসেন, মকবুল আলী, মনির মিয়া, আবুল কালাম, আব্দুল হাসিম, সিরাজ মিয়া, ফারুক আহমদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহফুজ আহমদ, জাবের আহমদ, নাদিম আহমদ, আব্দুন নূর, যুবসমাজের মধ্যে দিলদার হোসেন, জাকির হোসেন, আরমান আহমদসহ মোগলগাঁও গ্রামের সর্বস্তরের লোকজন।
Sylhetnewsbd Online News Paper