জগন্নাথপুর প্রতিনিধি, সিলেট নিউজ বিডিঃ জগন্নাথপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার ২নং পাটলী ইউনিয়নের বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ’র উদ্যোগে পিএসসি, জেএসসি ও জেডিসি উত্তীর্ণ ৫১জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
গ্রামের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার সিরাজুল আলম এর সভাপতিত্বে এবং ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আকাশ ও শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাক্তন প্রধান শিক্ষক জহির মিয়া, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ইমদাদুল হক বাবুল, ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা ফেরদৌসি বেগম তানিয়া, বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, উপদেষ্টা পরিষদের সভাপতি আমিনুল হক সায়েখ, সহ-সভাপতি আক্তার হোসেন সানি, উপদেষ্টা জুমেল আহমেদ, সোলেমান হোসাইন ও মিজানুর রহমান মিজান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিষদের সভাপতি মো. নোমান হোসাইন, সহ-সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাকিল। ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অনুষ্ঠানে যোগদেন যুক্তরাজ্য প্রবাসী ছাত্র পরিষদের উপদেষ্টা আবুল হাসনাত, আতিক রুমেন, ফিরোজ মিয়া, রফু মিয়া, রুহেল মিয়া, সাহিন আহমেদ ও রিমন মিয়া।
এসময় শিক্ষক সমিতির অভিভাবক সদস্য আবু সাইদ, কমরু মিয়া, ফয়জুর রাহমান, কমর আলী, ছালিক মিয়া, সুনামগঞ্জ জেলা সাহিত্য পরিষদের সদস্য ফজলুল করিম সুমন, অত্র পরিষদের সদস্য সাইফুল ইসলাম দুলন, সুজন মিয়া, রাজন মিয়া, সফু মিয়া, আব্দুস ছবুর, ছাব্বির ইসলাম, আদিল মিয়া, সামছুল ইসলাম, নবির হোসেন, শিপু মিয়া, সালমান আহমেদসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে ২০১৮সালের ২১শে ফেব্রুয়ারীর পূর্বে বিদ্যালয় প্রাঙ্গনে একটি শহিদ মিনার স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ছাত্র পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করায় ছাত্র সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।
Sylhetnewsbd Online News Paper