ছাতকে দূর্নীতি বিরোধী বিশাল মানববন্ধন কর্মসূচী পালন

সিলেট নিউজ বিডিঃ ছাতকে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে দূর্নীতি বিরোধী প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এক বিশাল মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ছাতক উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকাল ১০টা থেকে একঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।
মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে দূর্নীতি প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাবেরা সাইদ, দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন চৌধুরী, ছাতক উপজেলা পরিশদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু, জেলা মহিলা নেত্রী শীলা রায়, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, ছাতক ডিগ্রী কলেজ অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি পরিমল কান্তি দে, ছাতক বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফয়জুল ইসলাম, আ’লীগ নেতা সৈয়দ আহমদ প্রমুখ।
মানববন্ধনে দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাবেরা সাইদ। পরে বাংলাদেশ ন্যাশানাল ক্যাডেট কোর (বিএনসিসি) ছাতক ডিগ্রী কলেজ শাখার ব্যান্ড দল ঢোলক-বাধ্য বাজিয়ে এমপি মুহবুর রহমান মানিক ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মানববন্ধন কর্মসূচী পরিদর্শন করেন।