সিলেট নিউজ বিডি: ছাতকের জাউয়াবাজারে মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বিরুধী কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জাউয়াবাজারে অনুষ্ঠিত এক সভার পর দলমত নির্বিশেষে সর্বসম্মতিক্রমে মুরব্বীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
জাউয়াবাজার উন্নয়ন কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অসামাজিক কার্যকলাপ বিরুধী সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী আসাদুর রহমান, কামাল উদ্দিন, বিএনপি নেতা এনামুল হক, তখদ্দুছ আলী পীর, আ’লীগ নেতা রেজা মিয়া তালুকদার, শিক্ষক মিছবাহুজ্জামান শিলু, এড. সফিউর রহমান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রমূখ।
বক্তরা বলেন, জাউয়াবাজার ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় তীর খেলা নামক জুয়া ও আইপিল নামক বাজির খেলায় আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে তরুন যুবকরা। এসব জুয়া ও মাদকের নেশা থেকে ফিরিয়ে আনতে মদ ও অসামাজিক কার্যকলাপ বিরুধী কমিটি এসব বন্ধে মাঠে কাজ করে যাবে।
Sylhetnewsbd Online News Paper