ছাতকে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেট নিউজ বিডি: ছাতকে পানিতে ডুবে মো. মোজাহিদ আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের চিকনীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের মো. সুরত আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল মোজাহিদ। এক সময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খুুঁজা-খুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।