সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় একতা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর আওতাধীন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ২৪জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হেনার সভাপতিত্বে ও শিক্ষক (লাইব্রেরী) মো. আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণসভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইফতেখার আলম, ননীগুপাল পুরকায়স্থ, শহিদুল ইসলাম, গৌতম কুমার মন্ডল, শিক্ষিকা রুনা মজুমদার, সাংবাদিক হেলাল আহমদ প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper