ছাতকে প্রবাসীর উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ

সিলেট নিউজ বিডি রিপোর্ট: ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে গরীব ও হতদরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুজিবুর রহমান ও তার পরিবারের পক্ষ থেকে গ্রামের দেড়শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।

মুরব্বী আবদুল বারী এর সভাপতিত্বে ও সমাজকর্মী আফজাল হোসেন সেবুলের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণ পূর্ব আলোচনাসভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুজিবুর রহমান, প্রবীণ মুরব্বী আলহাজ্ব আবদুল আহাদ, মাওলানা আবদুল খালিক, মোহাম্মদ আবু সাইদ, হাবিবুর রহমান, খলিলুর রহমান প্রমুখ। এসময় গ্রামের অর্ধশতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে আলহাজ্ব মুজিবুর রহমানের পিতা মরহুম আলহাজ্ব হারিছ আলী ও মাতা মরহুমা আলহাজ্ব চদ্রফুল খাতুনের রুহের মাগফিরাত কামনায় গ্রামবাসীর মধ্যে ইফতার বিতরণ করা হয়।