সিলেট নিউজ বিডি রিপোর্ট: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের গাজিপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দুই দল লোকের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (২৮ মে) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ খবর পেয়ে তাৎক্ষণিক আহত রোগীদের দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা চেয়ারম্যান বাহুবলের মাটি মানুষের নেতা আব্দুল হাই। হাসপাতালে বেশ কিছু সময় তিনি অবস্থান করে আহত রোগীদের খোঁজ খবর নিয়ে শান্তনা দেন।
Sylhetnewsbd Online News Paper