সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে এক প্রবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শী (কুনাবাড়ি) গ্রামের প্রবীণ মুরব্বী গোলাম মোস্তফার পুত্র যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী সোহেল মিয়ার উদ্যোগে তার নিজ বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, হাফিজ মো. আব্দুল্লাহ ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন।
এসময় গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ্ব রইছ আলী, সোয়াব আলী, সমাজসেবী ডা. সিদ্দিকুর রহমান আলীনুর, আবুল কালাম, জায়ফর আলী, হরমুজ আলী, আরব আলী, আলতাব আলী, রানু মিয়া, উত্তরকুর্শী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী ইলিয়াছুর রহমান, আল-মদিনা ইসলামীক একাডেমী কিন্ডারগার্টেন শাখার প্রিন্সিপাল নজির আহমদ রাজু, তরুণ সমাজসেবী মো. আলী হোসেন, মানবাধিকার কর্মী নজরুল ইসলাম নাঈম, সমাজকর্মী সেবুল মিয়া, সুমন মিয়া, বশির উদ্দিন, রফিক উদ্দিন, দুদু মিয়া, মুজিব মিয়া, আব্দুুল জলিল, সাজুর আলী, আফাজ উদ্দিন, আব্দুল হক, জুলু মিয়া, রইছ আলী, নিজাম উদ্দিন, শাহীনুর পাশা, স্বাধীন মিয়া, আশুক মিয়া, ফারুক মিয়া, লাল মিয়াসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper