সিলেট নিউজ বিডি ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশজুড়ে উন্নয়ন কর্মকাণ্ড চালায়।
এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জে ৯৮ সালে পৌরসভা ও ২০০১ সালে থানা প্রতিষ্ঠা করে দেয়। পরে বিএনপি ক্ষমতায় এসেছিল কিন্তু শায়েস্তাগঞ্জের উন্নয়ন হয়নি।
২০০৮ সালে জনগণের বিপুল ভোটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশজুড়ে উন্নয়ন কাজ শুরু করে। হবিগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জকে উপজেলা করার ঘোষণা দিয়েছিলেন। অপেক্ষা করুন। অচিরেই উপজেলার কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পাকিংয়ে হবিগঞ্জ সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো মন্ত্রী বলেছেন।
বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেন- শায়েস্তাগঞ্জে হাসপাতাল হবে। এ হাসপাতাল নির্মাণে ১০ কোটি টাকা বরাদ্দ দেব। জমি নির্ধারণের সাথে সাথে কাজ শুরু হবে।
তিনি বলেন- আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে কাউকে ছাড় দিচ্ছে না। এমপি ও মন্ত্রীর সন্তানরাও ছাড় পাচ্ছেন না। কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন। এজন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। তিনি বিএনপিসহ সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আর নির্বাচনে রেফারীর দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।
তিনি বলেন- এর সরকারের আমলে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে আবারও নৌকায় ভোট দিতে হবে। আগামী নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে আবু জাহিরকে ভোট দিয়ে জয়ী করতে মন্ত্রী সবার প্রতি আহবান জানিয়েছেন।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিতের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির, উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোটে হুমায়ূন কবির সৈকত, আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ মিল্লাত গাজী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার।
বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা শেখ একেএম সুফী, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক সাবেরা সুলতানা হেপী, আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর খায়রুল আলম, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান ইমরান, সাধারণ সম্পাদক ফখরুর হামিদ প্রমুখ। সভাস্থলে আসলে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে আওয়ামী পরিবারের নেতাকর্মী। এ সভায় হাজার হাজার নেতাকর্মী ও তৃণমূলের লোকজন অংশগ্রহণ করেন।
এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে সভাস্থলে শায়েস্তাগঞ্জ পল্লী চিকিৎসক সংগঠনের সভাপতি চিকিৎসক বিধান দেব ও সাধারণ সম্পাদক চিকিৎসক মোঃ জমির আলীর নেতৃত্বে একদল চিকিৎসক বিনামূল্যে উপস্থিত লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করেন।
Sylhetnewsbd Online News Paper