হেলাল আহমদ,সিলেট নিউজ বিডি: ছাতকের ইসলামপুর ইউপির ছনবাড়িবাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি চালু করার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৬অক্টোবর) দুপুরে ছনবাড়িবাজার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রক্ষা কমিটি ও এলাকাবাসির পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল¬াহ খানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার চৌধুরী রাজিব মোস্তফার কাছেও পৃথক স্মারকলিপি দেয়া হয়।
১৯৯০সালে প্রতিষ্ঠিত ছনবাড়িবাজার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি ভূমি সংক্রান্ত জটিলতায় আদালতে মামলা দায়েরের পর ২০০৪সালে এটি বন্ধ হয়ে পড়ে। ফলে ইসলামপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার প্রায় অর্ধলক্ষাধিক লোক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে। হাসপাতালের দ্বিতল ভবনটি একযূগ থেকে বন্ধ থাকায় এলাকায় শিশু ও প্রসূতি মৃত্যুর হার আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ভৌগোলিক দিক থেকে ইসলামপুর ইউপি অত্যন্ত দূর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। এজন্যে সীমান্তবর্তি এ ইউনিয়নবাসি সরকারি অনেক সূযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। এ অঞ্চলের সেবাভোগি লোকজন ১৪কিলোমিটার দূরের ছাতক হাসপাতালে এসে সেবা নিতে হয়। অনেক সময় গুরুতর রোগিকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে না পারায় ঝাঁড়-ফুক ও হাতুড়ে ডাক্তারের শরনাপন্ন হন তারা। ১৯৯০সালে ছনবাড়িবাজার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র চালু হলে চিকিৎসা ক্ষেত্রে এলাকাবাসির মধ্যে নব দিগন্তের সূচনা লক্ষ্য করা যায়। জানা গেছে, নিজগাঁও, রতনপুর, ধনিটিলা, রাসনগর, বনগাঁও, দারোগাখালি, লুভিয়া, গাংপার-নোয়াকোট, পুরান নোয়াকোট, বৈশাকান্দি ও বাহাদুরপুরসহ কোম্পানীগঞ্জের কয়েকটি গ্রামের ােকজনকে ছনবাড়ি স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা গ্রহন করেছেন। এখন ভূমি সংক্রান্ত মামলায় বন্ধ থাকায় সেবা বঞ্চিত এলাকাবাসি বিকল্প ব্যবস্থায় এটি চালুর দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কেন্দ্র রক্ষা কমিটির আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব জাহাঙ্গির আলম রাসেল, যুগ্ম-আহবায়ক স্বপন কুমার সিংহ, কার্যনির্বাহী সদস্য ময়না মিয়া, হাজি আজর আলী, আব্দুল হক, বশির মিয়া, আবুল হোসেন আজাদ, লুৎফুর রহমান, মদরিছ আলী, আব্দুল হক, জাহাঙ্গির আলম, আলমগীর হোসেন, কামাল আহমদ, খুরশিদ আলী, ইসলাম উদ্দিন, সুমন মিয়া প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper