হেলাল আহমদ,সিলেট নিউজ বিডি: ছাতকে ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়টি সরেজমিনে তদন্ত করলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক ঝটিকা অভিযানে এসে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।
এসময় ভূমি অফিসের বিভিন্ন ফাইল-পত্রে ব্যাপক অনিয়ম দেখতে পান এবং পরিদর্শন বহিতে তা- লিপিবদ্ধ করেন। এসিল্যান্ড সোনিয়া সুলতানা ট্রেনিংয়ে থাকায় অফিস সহকারি প্রবির চন্দ্র রায়, আব্দুল জব্বার, নাজির দেলোয়ার হোসেন, সার্ভেয়ার অজয় বাবুসহ কর্মকর্তা-কর্মচারিরা এসময় উপস্থিত ছিলেন। সম্প্রতি ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর অফিস সহকারি শামছুদ্দোহাকে এখান থেকে ষ্ঠ্যান্ডরিলিজ করা হয়। কিন্তু তার অপকর্মের সহযোগি সার্ভেয়ার পিকলু চৌধুরি এখনো বহাল তবিয়তে রয়েছেন।
এব্যাপারে অফিসের একটি দায়িত্বশীল সূত্র তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তদন্তকালে ভূমি অফিসের সীমাহীন, দূর্নীতি ও অনিয়মের ঘটনার জন্যে তিনি উপস্থিত কর্মকর্তাদের ভৎর্সনা করেছেন।
Sylhetnewsbd Online News Paper