সিলেট নিউজ বিডি ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টান্যাশনাল রেজিষ্টারে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত হওয়ায় ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্নাঢ্য আনন্দ র্যালী ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নেতৃত্বে র্যালীটি শহর প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুস্প স্তবক অর্পন করেন মুহিবুর রহমান মানিক এমপি, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানসহ কর্মকর্তা-কর্মকচারী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকালে র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপেিত্ব ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসিল্যান্ড সোনিয়া সুলতানা, উপজেলা ভাইস আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বক্তব্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রকৌশলী আবুল মনসুর মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ওসি আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিব, অধ্যাপক হরিদাস রায়, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, মাওলানা নুরুল হক প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Sylhetnewsbd Online News Paper