ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে ও ভোরে সতের শিখা স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা হয়। ভোরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সতের শিখা স্মৃতিসৌধে পুস্পস্তবক অপর্ন করেন।
দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ ছাড়া ছাতক ডিগ্রী কলেজ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, হোমিওপ্যাথিক পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, ছাত্র-যুব ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদ, রেলওয়ে শ্রমিকলীগ, স্কুল ওয়াই, এনজিও প্রতিনিধিবৃন্দ, আইডিয়াল একাডেমী, ব¬ু-বার্ড একাডেমীসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সতের শিখা স্মৃতিসৌধে ও কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

সকালে মহসিন ফিল্ডে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার আব্দুস সামাদ, নুরুল আমিন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, আলকাছ আলী প্রমুখ। বিকেলে মহসিন ফিল্ডে পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত হয় এক ফুটবল প্রীতি ম্যাচ।

সন্ধ্যায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদে স্থাপিত দুর্বীণশাহ মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।