দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির কমিটি গঠন অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) বিকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ সমিতির অস্থায়ি অফিসকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক ফখরুল হোসেন।

সদস্য সচিব আইনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সমিতির আহবায়ক কমিটির সদস্য রাজিকুল ইসলাম, সাইদুর রহমান, আব্দুল শহিদ, ছামির আহমদ, আজিজুর রহমান ও শিব্বির আহমদ, সংগঠনের সদস্য আমিনুল হক, কবির আহমদ, বাহার উদ্দিন, অনিক কর প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে ফখরুল হোসেনকে পুনরায় সভাপতি, আ-সো মো. আমিনুল হককে সাধারণ সম্পাদক ও কবির আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সমিতির ৩১সদস্য বিশিষ্ট ২বছর মেয়াদি কমিটি গঠন করা হয়