ছাতকের জগঝাপ বিদ্যালয়ে মা সমাবেশ ও ফল প্রকাশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার(২১ নভেম্বর) শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন।

শিক্ষক মো. আনোয়ার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিৎ রঞ্জন দাস, সিংচাপইড় আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার নুরুল ইসলাম, সিংচাপইড় ইউপি পরিবার পরিকল্পনা পরিদর্শক আকতার হোসেন, সাংবাদিক হেলাল আহমদ ও সংগঠক মিজানুর রহমান।

এসময় পরিচালনা কমিটির সদস্য সিংচাপইড় ইউপি আনসার ভিডিপি কমান্ডার মো. আক্কল আলী, সিংচাপইড় ইউপির ১নং ওয়ার্ড পরিবার পরিকল্যাণ সহকারি মোছা. রুজিনা বেগম, মহিলা সদস্যা ইয়াছমিন বেগম ও অর্চনা রানী কর, শিক্ষিকা রোকেয়া বেগম, অঞ্জু রানী রায়, মুক্তা রায়, সুমা কর, হাফসা বেগমসহ শিক্ষার্থীদের অভিভাবক ও কয়েকশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. মোফাজ্জল হোসেন বলেন, একমাত্র ছাত্র-শিক্ষক ও মায়েদের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় জাতিকে শতভাগ শিক্ষিত করা সম্ভব। তিনি প্রত্যেকটা শিশুকে সু-শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে মায়েদেরকে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে শিক্ষাক্ষেত্রে বিল্পবীক পরিবর্তন এনেছে। তিনি প্রত্যেকটা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা গ্রহনে সরকারের ভুয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবীর প্রেক্ষিতে তার বড়ভাই যুক্তরাজ্য প্রবাসী আবদুল বাছিতের পক্ষ থেকে একটি প্রিন্টার প্রদানের ঘোষনা দেন।

অনুষ্ঠানে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয় এবং পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারিদের মধ্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সমাবেশ শেষে বিদ্যালয়ে সরকার প্রদত্ত ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।