তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর টাংগুয়ার হাওর উত্তর শ্রীপুর ইউনিয়নে মন্দিয়াতা গ্রাম সংলগ্ন পাঠলাই নদিতে কোনাজাল কারেন্ট জাল দিয়ে মাছ ধরার খবর গুপন সুত্রে পেয়ে,দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট পুলিশ ও আনসার নিয়ে গঠনা স্তলে পৌছেন,এবং অবৈধ জাল আটক করার চেষ্টা করলে, অবৈধ জেলেদের সংঘে সংঘর্ষের সৃষ্টি হয় দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট সহ সাথে থাকা পুলিশ আনসারের সদস্যগনের। রাতের অন্ধকারে জেলেদের এলোপাতারী দেশিয় অস্রের আঘাতে গুরতর আহত হন পুলিশ কনেষ্টবল রাহুল দাশ, ও আলমগীরসহ আনসার সদস্য হাসান মিয়া,রাজু মিয়া,নৌকার মাঝি মনির মিয়া, গুরুতর আহত দুই পুলিশ কনেষ্টবল সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধিন আছেন। অন্যান্যদের স্থানিয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানিয় ও আনসার সদস্যদের সুত্রে জানা যায় এই অবৈধ জেলেদের চক্রটি প্রতিদিনেরমত আজ রাত ১০টায় মৎস্য আহরনের জন্য বেড় হয় গুপন সুত্রে টাংগুয়ার হাওর দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট খবর পেয়ে পুলিশ আনসার সংঘে নিয়ে গঠনাস্তলে গিয়ে অবৈধ সরঞ্জাম আটক করার চেষ্টা করলে জেলেদের সাথে সংঘর্ষ বেধে যায়।দুই জন পুলিশ সদস্য গুরুতরসহ আর কয়েক জন আহত হয়,এবং জেলেরা অবৈধ মৎস্য আহরনের স্বরঞ্জাম পেলে পালিয়ে যায় এবং সেখানে একটি কাঠ বডি নৌকা ও একটি কোনাজাল সহ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।টাংগুয়ার হাওর দায়িত্বর ম্যাজিষ্ট্রেট আল আমিন জানান গঠনাটি সত্য এবং আমাদের দুই পুলিশ কনেষ্টবল গুরুতর আহতসহ আর চাঁর পাঁচ জন আহত হয়েছে।গুরুতর আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধিন আছে।এবং জেলেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Sylhetnewsbd Online News Paper