সুনামগঞ্জ থেকে সিলেট নিউজ বিডিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী বেগের বিরুদ্ধে সরকারী ভিজিএফ এর চাল কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এমনকি চাল বিক্রিকালে জনতার হাতে প্রায় ২৫০বস্তা চাল আটক করার পর বিভিন্ন কৌশল অবলম্ভন করে শিবলী বিপুল পরিমাণ চাল অন্যত্র সরিয়ে নেন। তবে প্রশাসন ২৩বস্তা চাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
শুক্রবার (২ ফ্রেবুয়ারি) রাতে এ ঘটনা দিরাই পৌর শহরের হাইস্কুল রোডের বাদশা মিয়ার মিল এলাকায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা যায়, গরীবদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফ’র ২৫০ বস্তা চাল কালো বাজারে বিক্রিকালে চেয়ারম্যান শিবলী বেগ হাতে নাতে ধরা পড়েছেন।তিনি দিরাই বাজারের বাদশা মিয়ার অটো রাইস মিলে এসব চাল বিক্রি করতে গেলে স্থানীয় জনতার হাতে আটকা পড়েন। সময় বেঁড়ে যাওয়ার সাথে সাথে তিনি চালের বস্তাগুলো নদীতে ফেলে দেন এবং বিভিন্ন কৌশলী অবলম্ভন সরিয়ে নিলেও প্রশাসনের কাছে ২৩ বস্তা আটকা পড়ে।
তবে কারা এই চালগুলো অবৈধভাবে কালো বাজারে বিক্রি করতে চাই ছিল সেটা আমাদের জানা নেই। তবে তদন্তে বেরিয়ে আসবে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল জানিয়েছেন।
এঘটনায় দিরাই খাদ্য বিভাগের কর্মকর্তাকে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়ে বলেন, মিলটি সিলগালা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, এঘটানয় দিরাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় ২জন আসামী করা হয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে। এঘটনায় কারা জড়িত পুরোটা তদন্তে বেরিয়ে আসবে।
স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা হুমায়ুন রশীদ লাভলু জানান, চাল আটককারীরা খবর দিলে থানা পুলিশ ও খাদ্য অফিসের দায়িত্বশীরা চন্ডিপুর গ্রামের এক নৌকার মাঝিকে চালের বস্তা কালনী নদীতে ফেলে ডুবিয়ে লুকানোবস্তায় আটক করলে। সে জানায় কালনী নদীর নৌকাতে ২৫০ বস্তা চাল ছিল এবং এই চালগুলো ইউপি চেয়ারম্যান শিবলী বেগের বলেও সে জানায়। যার ভিডিও ফুটেজও আমাদের কাছে রয়েছে।
এব্যাপারে একাধিক বার অভিযুক্ত চেয়ারম্যান চেয়ারম্যান শিবলী বেগের সাথে ক্ষুদে বার্তাসহ ফোন করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Sylhetnewsbd Online News Paper