তাহিরপুরে বিএনপি’র অনশণ কর্মসুচি পালিত

সিলেট নিউজ বিডি তাহিরপুর প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে তাহিরপুর বিএনপি’র অনশণ কর্মসুচি পালিত।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলা বিএনপির কার্যালয় সামনে দিন ব্যাপি ধর্মঘট ও অনশন কর্মসুচি পালন করছে তাহিরপুর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনশন কর্মসুচি পালনকালে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি নরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক রুহুল আমীন, রাখাব উদ্দিন, ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জল, লুৎফুর রহমান, আবুল হুদা, শাখাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়া দক্ষিন শ্রীপুর ইউনিয়ন বি,এন,পির,সভাপতি গোলামনূর, মহিবুর রহমান, চানঁমিয়া মাষ্টার,উপজেলা বি,এন,পির নেতা ফেরদৌস আলম,আব্দুস সালাম, শামিম আহমেদ, নজরুল ইসলাম, এমরান হোসেন মেম্বার, আবুল কালাম,উত্তর শ্রীপুর ইউনিয়ন বি,এন,পির,সাধারন সম্পাদক শামছুদ্দিন, ছাত্র নেতা সুমন,সবুজ আলম,দ:বরদল বিএনপি নেতা আশরাফুল, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা আবু বকর আল মামুন, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা ছয়ফুল আলম,হারুনর রশিদ হারুন তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা নাছরুম আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মীরা ধর্মঘট ও অনশণ কর্মসুচিতে অংশগ্রহন করেন।

ধর্মঘট ও অনশণ কারীরা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরোদ্ধে কোনো ষড়যন্ত্রই এদেশের জনগণ সফল হতে দেবে না।