সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন, র্যালী, কৌতুক, নাটিকা, বিতর্ক প্রতিযোগিতা, ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গনির সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্চাসেবক লীগের আহবায়ক শামীম আহমদের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ আ’লীগের কভেন্ট্রি শাখার সাধারণ সম্পাদক, কুর্শি শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দৈনিক উত্তরপূর্বের প্রধান বার্তা সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. মানিক মিয়া তালুকদার, সিলেটস্থ সিকদার কলেজের প্রভাষক জুয়েল আলম, আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুরুজ আলম জয়নাল, সাবেক মেম্বার আবদুল হক, সমাজসেবী আলী হোসেন সিদ্দিক, প্রবাসী ক্বারী কামাল আহমদ, ব্যবসায়ি সায়েক আহমদ ও সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটির সদস্য আবদুল ছালিক মিলন তালুকদার। বক্তব্য রাখেন, শিক্ষক সজিবুর রহমান ও সুমেশ চন্দ্র দাস। বঙ্গবন্ধুর কন্ঠে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, শিশু রুম্মান আহমদ।
এসময় ছাতক প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সদস্য মোশাহিদ আলী ও হেলাল আহমদ, সাবেক মেম্বার হায়দার আলী রাজু, মাওলানা রশিদ আহমদ, এলা মিয়া, ইসলাম উদ্দিন, মতছির আলী, সমাজসেবী নজির আলী, সৈয়দ আনোয়ার আলী, নজির আলী-২, ময়না মিয়া, আবদুর রুপ, মজনু মিয়া, সাহেল মিয়া, জামাল উদ্দিন, আম্বর আলী, সুলতাম আহমদ, শামছুল ইসলাম, ছামির আলী, শিক্ষক লায়েক আহমদ, আবু বকর শাহিন, মিজানুর রহমান, জালাল উদ্দিন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও ফুলেরতোড়া দিয়ে অভ্যর্থনা জানান। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন, নবম শ্রেণির ছাত্র সায়েক আহমদ। এরআগে সকালে পতাকা উত্তোলন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Sylhetnewsbd Online News Paper