সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত আজির উদ্দিনের পুত্র আব্দুল গফ্ফার(৫০), জমসিদ আলীর পুত্র সায়েদ মিয়া(৪৫), সায়েক মিয়া(৪০), সুজন মিয়া(৩২), আনজব আলীর কন্যা রহিমা বেগম(৪০), সুজন মিয়ার পুত্র মারুফ আহমদ(১৮), আরজ আলীর পুত্র হাম্মাদ আহমদ(১৬) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সালেহ আহমদ(১৮), ফরিদ আহমদ(২৫), মামুন আহমদ(২৫), মাহবুব(২৫) সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের আশিক, আবু সাইদ, ছালাম ও আমিরুলের প্রতিপক্ষ আব্দুল গফফারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপি এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যাক্তি আহত হয়।
Sylhetnewsbd Online News Paper