হবিগঞ্জ থেকে তাকছিন ও মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ তালামীয ইসলামীয়া ও কারী সোসাইটির যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালী ও পথ সভা অনুষ্টিত।
মঙ্গলবার (১৫ মে)বিকেল ৫ ঘটিকায় মিছিলটি চুনারুঘাট উপজেলার পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে চুনারুঘাট কেন্দ্রীয় ঈদগাহ সামনে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা তালামীযের সভাপতি জুবায়ের আহমদ র’ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম (তাহছিন), চুনারুঘাট উপজেলা আল-ইসলার সাংগঠনিক সম্পাদক ক্বারী বদরুল ইসলাম, পৌর আল-ইসলার সহ সভাপতি মোঃ আব্দুর রশিদ মাস্টার,পৌর আল-ইসলাহ
সাধারণ সম্পাদক হাফিজ ইমরান আহমদ, পৌর তালামীযের সভাপতি সাকিবুল হাসান তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, তাৎপর্যের মাস। এ মাসে মুসলমানদের গুনাহ মাফের মাস। আর রোজাদারের জন্য খুশির বিষয় হল ২টি- যখন সে ইফতার করে, আর একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে রোজার বিনিময়ে।পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসের ফজিলত ও মর্যাদা বেড়ে গেছে আরো বহুগুণ। আমরা যত বেশী এবাদত করবো তথ বেশী আল্লাহর নৈকট্য লাভ করবো, আমরা গুনাহগার আমাদের আল্লাহর কাছে মাফী প্রার্থনা করা দরকার, সকল মুসলমানদের রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় পানাহার ও হোটেল রেস্তোরা বন্ধ রাখার অনুরোধ জানান এবং রমজানে ক্বোরআন নাজিলের মাস, তাই আমরা কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হই। কেউ যদি কারো সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে, আমি রোজাদার। এ মাসে কোরআন নাজিল হয়েছে তাই ছহি শুদ্ধ কোরঅান শিক্ষার জন্য অত্র এলাকায় ঐতিহ্যবাহী দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্রের অনুমোদিত শাখায় অত্র এলাকার ছাত্র-ছাত্রীদের ক্বোরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করার ছহি কোরআন শিক্ষার আহবান জানান। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের ফজিলত জেনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।
Sylhetnewsbd Online News Paper