তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর সীমান্ত এলাকায় ট্রলিচাপায় ইয়াসিন নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮,টার দিকে, উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের অন্তরগত সীমান্ত এলাকার লাকমা পূর্বপাড়া এ দুর্ঘটনায় ঘটে।
নিহত ইয়াসিন(১০) ওই এলাকার কৃষক খুশু মিয়ার ছেলে। সে লাকমা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারির আগে ওই শিশু মাঠে খেলা করতে গিয়েছিল। এ সময় পাথর নিয়ে ট্রলিটি আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াসিনকে চাপা দেয়।গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয়।
Sylhetnewsbd Online News Paper