সিলেট নিউজ বিডি ডেস্ক: হবিগঞ্জে ডাকাতের কবলে পড়েছেন আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন। মঙ্গলবার(১২ জুন) রাত ১০টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওসি ইকবাল হোসেন প্রাইভেটকার নিয়ে পুলিশের প্যাট্রল ডিউটি তদারকি করতে যান। বানিয়াচংয়ের ঝিংড়ি সেতুর কাছে পৌঁছামাত্র ডাকাতরা তার গাড়ি আটকায়। এ সময় ওসির গাড়ি ডাকাতি করার চেষ্টা চালায়।
ওসি ইকবাল হোসেন জানান, পুলিশ পরিচয় জানার পর ডাকাতরা দৌড়ে পালায়। তার স্মার্টফোন সেটটি ডাকাতরা নেয়নি বলে জানান তিনি।
হবিগঞ্জের এএসপি (উত্তর সার্কেল) শৈলেন চাকমা বলেন, ঈদকে সামনে রেখে রোডে পুলিশের টহল জোরদার করা হয়েছে। যাত্রীর গাড়ি ভেবে ডাকাতরা তার গাড়ি আটক করেছিল। তখন পুলিশের গাড়ি বুঝতে পেরে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বানিয়াচং থানা পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে।
Sylhetnewsbd Online News Paper