তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় টাংগুয়র হাওড় সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় বাঁশ জব্দ করেছে টাংগুয়ার হাওড় দায়িত্বরত আনসার ও কমউনিটি গার্ডের সদস্যরা।
বৃহসপ্রতিবার ২১ জুন দুপুর ১টায় গোপন সুত্রে সংবাদ পেয়ে টাংগুয়ার হাওড় সীমান্তের ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিজিবি ক্যাম্প সংলগ্ন রুপনগর চড়া হতে ভারতীয় বাঁশ পাচার করার সময় জব্দ করেছে তারা।
টাংগুয়ার হাওড় দায়িত্বরত আনসার ও কমিউনিটি গার্ডের সদস্যরা রোপনগর আনসার ক্যাম্পের দায়িত্বরত এপিসির বলেন, রুপনগর চড়া দিয়ে প্রায়ই ভারতীয় বাঁশ নামে বলে বিভিন্ন তথ্যমতে জানা যায়। আজ বেলা ১টায় গোপন সংবাদের মাধ্যমে আনসার ও কমিউনিটি গার্ডের যৌথ অভিযানে মাধ্যমে প্রায় ১হাজার পিস ভারতীয় বাঁশ আটক করা হয়েছে এবং বাঁশ আটক করার সময় বাঁশ পাচার কৃত ব্যাক্তিরা পালিয়ে যায়।
টাংগুয়ার হাওড় দায়িত্বরত কমিউনিটি গার্ড সুপারভাইজার গোলেনুর মিয়া বলেন, প্রায় ১হাজার পিস ভারতীয় বাঁশ আটক করা যার অনুমানিক মুল্য এক লক্ষ টাকা।
টাংগুয়াড় হাওড় দায়িত্বরত এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট অবগত করলে উনার নির্দেশ ক্রমে বাঁশ গুলা রুপনগর আনসার ক্যাম্পের হেফাজতে রয়েছে।
টাংগুয়ার হাওড় দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট এর মোবাইল নাম্বার বন্ধ থাকায় উনার সাথে যোগা যোগ করা সম্ভব হয়নি।
Sylhetnewsbd Online News Paper