মধ্যনগর মাদক ব্যাবসায়ী আবুল কালাম আজাদ সহ ২জন গ্রেফতার

সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর থানার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চাপাইতি গ্রামে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ(৫৫) ও জয়নাল হক(৫০)কে মথ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ২৯ জুন বিকাল এসআই কালামের নেতৃত্বে তল্লাশি করে ২০০ গ্রাম গাজা সহ তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয়দের তথ্যমতে জানা যায়, কালাম মিয়া দীর্ঘদিন যাবৎ গাজা সহ বিভিন্ন মাদক ব্যাবসায় জরিত। সে সরকার কর্তৃক মাদক বিরোধী অভিযান কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে, এতে ধ্বংস হচ্ছে স্থানীয় যুব সমাজ। গতকাল মধ্যনগর থানা পুলিশ গোপন সুত্রে সংবাদ পেয়ে আবুল কালাম আজাদ সহ জয়নাল হক গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ এর সাথে কথা হলে উনি বলেন,অভিযানে ২জন গ্রেফতার হয়েছে, কিন্তু কে কে হয়েছে এই মুহুর্তে আমি বলতে পারছি না,আমি থানার বাহীরে থাকায়,উনি দায়িত্বরত পুলিশ অফিসার্স দিপংকর এর সাথে কথা বলতে বলেন, উনার সাথে কথা হলে উনি বলেন বিশেষ অভিযান চালিয়ে ২জন কুখ্যাত মাদকব্যাবসায়িকে ২০০গ্রাম গাজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি,এবং তাদের আইনগত ভাবে জেলহাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ পর্যন্ত অভিযানে মোট ১০জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারকরে আইনের আওতায় এনে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি,