সিলেট নিউজ বিডি ডেস্ক: দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর বহুল প্রতীক্ষিত চুনাপাথর ভারত থেকে বাংলাদেশে আমদানী শুরু হয়েছে। বৃহস্পতিবার ১২জুলাই হতে ভারত ও বাংলাদেশের পাথর আমদানি-রপ্তানীর বানিজ্যিক সম্পর্ক পূনরায় শুরু হলো। এক্ষেত্রে দু’দেশের ব্যবসায়িদের গুরুত্বপূর্ণ অবদানে দীর্ঘদিনের এ জটিলতার অবসান ঘটেছে।
জানা যায়, তাহিরপুর সীমান্তের ভাগলি কলাগাওসহ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে, চুনাপাথর আমদানি দির্ঘ্য১৮মাস বন্ধ থাকায় উক্ত পেশায় নিয়োজিত ব্যবসায়ি-শ্রমিকসহ লক্ষাধিক লোকজন বেকার হয়ে পড়েন। অবশেষে আজ ১২ জুলাই অনুষ্টানিক ভাবে ভাগলি সীমান্তে চুনাপাথর আমদানি শুরু হয় চুনাপাথর আমদানি শুরু হওয়ায় সর্বমহলে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।
উক্ত চুনাপাথর আমদানি উদ্বোধনি অনুষ্টানে উপস্থিত ছিলেন,ভাগলি শুল্কষ্টেশন কয়লা চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি:শাহজাহান খন্দকার, বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীপুর উত্তর ইউনিয়ন শাখার সভাপতি:শফিকুল ইসলাম,কয়লা ও চুনাপাথর ব্যাবসায়ী এনামুল হক এনাম প্রমখ,এছাড়াও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ববর্ডারগার্ড, কাষ্টম,ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,উপস্থিত ছিলেন।

Sylhetnewsbd Online News Paper