ছাতকে প্রতি পক্ষের গুলিতে এক ব্যক্তি আহত

ছাতক থেকে সিলেট নিউজ বিডি: ছাতক উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতি পক্ষের গুলিতে ছোরাব আলী (৬৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ১০ জুলাই মঙ্গলবার রাত ৯টায় জাউয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি এ ঘটনার শিকার হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সোরাব আলী জাউয়াবাজার থেকে বাড়ি যাওয়ার পথে ছাতক উপজেলার চার মহল্লা ইউনিয়নের আহারগাঁও গ্রামের কামরাঙ্গী ও আর গ্রামের কয়েছ আহমদ, আজিক মিয়া, আব্দুল লতিফ তাজুল সহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে ফাঁকা গুলি করে তাকে ভয়ভীতি প্রদর্শন করে। সন্ত্রাসীরা প্রাণে মারার উদ্দেশ্যে তার হাতে ও পায়ে গুলি করে। তার শুর চিৎকারে আত্মীয় স্বজন ও এলাকার মানুষ এগিয়ে এলে, সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে এলাকার লোকজন জাওয়াবাজার পুলিশ ফাড়িতে নিয়ে যায়। এলাকাবাসী ও আত্মীয় স্বজন সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করান। সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে পরের দিন সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান মামলার প্রস্তুতি চলছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।