তাহিরপুর হাওড় পাড়ে অবৈধ ক্রাশার মেশিনের স্থাপনা উচ্ছেদ

তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওড় পাড়ে মন্দিয়াতা মুজরাই তেরঘরসহ কয়েকটি স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা ক্রাশার মেশিনের স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার ১৭জুলাই বিকাল তিনটায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু পুর্ণেন্দু দেব এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় ৭টি ক্রাশার মেশিন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবৎ এই সমস্ত এলাকায় অবৈধভাবে সরকারী জায়গায় ক্রাসার মেশিন স্থাপন করে ব্যাবসা চালাচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল।