সিলেট নিউজ বিডি ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামী মোঃ মহিবুর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার পূর্ব কাটাকালী গ্রামের মোঃ রফিক মিয়ার পুত্র। শুক্রবার সকালে সদর থানার এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, পূর্বকাটাকালী এলাকায় অভিযান চালিয়ে মহিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়। মহিবুর রহমান সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরীয়া হত্যা মামলার আসামী। সে এতদিন যাবত আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে হত্যা মামলা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্ট রয়েছে বলেও জানায় পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, মহিবুর রহমান এতদিন আইনশৃঙ্খলা বাহীনির চোখ ফাকি দিয়ে আত্ম গোপনে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
উল্লেখ্য ২০০৫ সালের ২৭ আগষ্ট বৈদ্যের বাজারে এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ কিবরিয়াসহ অন্তত ৫ জন। এ ঘটনায় আহত হন জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহিরসহ শতাধিক নেতাকর্মী। এ ঘটনায় আওয়ামীলীগের তৎকালিন সংগঠনেক সম্পাদক মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাগুলো সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আছে।
Sylhetnewsbd Online News Paper