ছাতকে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ মহিলাসহ আহত ১০

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে রাজাপুর গ্রামের ইউসুফ আলী ও কবির আহমদ’র মধ্যে কথা কাটাকাটি নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ইউসুফ আলী (৫৫), শফিকুন নেছা (৪২), আবু হাসান (২২), আব্দুল হাই (৩২)কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির আহমদ (৩৮), সাদিক মিয়া (২৬)সহ আহতদের ছাতক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই একে-অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।