তাহিরপুরে আনিসুল হকের ঈদ শুভেচ্ছা ও পথসভা

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নে শ্রীপুর বাজারে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির শ্রীপুর উত্তর ইউনিয়ন শাখার সভাপতি মোশাহিদ আলমের সভাপতিত্বে ছাত্র নেতা জিয়াউর রহমান জীয়ার সঞ্চালনায় উক্ত পথসভায় সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনিছুল হক সবাইকে ঈদুর আযহার শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার স্বীকার দির্ঘ্যদিন যাবৎ কারাবন্দী এবং অসুস্থ বেগম জিয়ার জন্য দোয়া চেয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার মুক্তির দাবীতে আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

উক্ত পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি’র স্থগিত কমিটির সাধারণ সম্পাদক জুনাব আলী,তাহিরপুর উপজেলা স্থগিত কমিটির সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন,তাহিরপুর উপজেলা স্থগিত কমিটির সভাপতিও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খসরুল আলম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুতফুর রহমান,স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক মহিবুর রহমান,বিএনপি নেতা শ্রীপুর উত্তর ইউ/পি সদস্য আবুল কালাম,ইউপি সদস্য সুধাংশু পাল,বিএনপির নেতা আকবর আলী,স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক সিজিল মিয়া,স্থগিত কমিটির সদস্য সামছু মিয়া,আব্দুল কাইয়ুম,আব্দুল কদ্দুছ,স্বেচ্ছাসেবক দল শ্রীপুর উত্তর ইউপি সভাপতি উকিল মিয়া, রমিজ উদ্দিন,আজিজুল ইসলাম। ছাত্রদল নেতা জাকির হোসাইন (বিএসএস),ছাত্রদল নেতা সাফাকুল ইসলাম আফজাল,ছাত্রদল নেতা ও তারেক জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক হোসাইন মোহাম্মদ গাজী, দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবদল নেতা শাহিন আলম,আজিজুল ইসলাম, সুজন মিয়া,আশিকুল ইসলাম,রুহুল আমিন রানা প্রমুখ।