আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু-কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এখন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন একের পর এক। মানবতাকে অনেকেই জয় করতে চান কেবল লোক দেখানোর। কিন্তু আজকের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কেবল তার দায়িত্ববোধ, কোমল মানসিকতা ও হৃদয় দিয়েই জয় করে চলেছেন। পুর্ব ও চলমান কিছু প্রত্যক্ষ দৃষ্টান্ত না দিয়েও পারছিনা। সারা বিশ্বে বর্তমানে আলোচনায় মিয়ানমার সরকারের রোহিঙ্গা নির্যাতন ইস্যু। অভ্যন্তরীন দ্বন্দ্ব যতটা না আলোচনায় এ ক্ষেত্রে, বাংলাদেশকে ঘিরে মিয়ানমারের সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র তার চেয়ে বেশি প্রতীয়মান।এমন স্পর্শকাতর ও উদ্বেগজনক ইস্যুতে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনার অবস্থান ও সিদ্ধান্ত একটু মন দিয়ে খেয়াল করলে বুঝতে কষ্ট হওয়ার কথা নয়।
আবার দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সামাল দিতে হচ্ছে, অন্যদিকে বিশাল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে দিতে হচ্ছে আশ্রয় ও ভরণপোষণ এবং মিয়ানমার সরকারকে চাপ দিতে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা রা ব্যাপারেও কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, আবার মিয়ান মারের কোনো উস্কানিতেও পা বাড়াচ্ছে না। কৌশগত ভাবেই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি তখন সরকারকে এই ইস্যুতে বেকায়দায় ফেলতে প্রাণপণ চেষ্টা চালিয়েছে,কিন্তু কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে জনকল্যাণে দেশ ও মানুষের সেবা থেকে পিছু হটাতে পারবে না সেটা ষড়যন্ত্রকারীরাও জানে নিশ্চিতভাবেই।আজকে দেশের রাস্তাঘাট,হাটবাজার, বিদ্যুৎ শিক্ষা,বিদ্যালয়ে অবকাঠামোসহ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায়,কিন্তু দেশের অন্যান্য এলাকার উন্নয়নের তুলনায় আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি, কারণ আমরা উন্নয়নশীল ব্যাক্তি চিহ্নিত করতে ভুল করেছি।
২নং দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে (২৪শে আগস্ট)শুক্রবার শোক সভায় ২নং দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে,২নং দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পৈলন সরকার পঞ্চুর সঞ্চালনায়,প্রধান অতিথির ভক্তব্যে সুনামগঞ্জ ১আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রিয়াবিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে ভক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেন বর্মন,তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপকমধ্যনগর থানা আওয়ামীযুবলীগের যুগ্ন আহবায়ক আলমগীর খসরু,মধ্যনগর আওয়ামীযুবলীগের অন্যতম নেতা মেহেদী হাসান উজ্জ্বল,২নং দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক অমিত হাসান রাজু,২নং দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,মধ্যনগর থানা যুবলীগের সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীরপ্রমুখ এছাড়াও আওয়ামীলীগ ও আওয়ামীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper