ছাতকে ‘অসামাজিকতা রোধে করণীয় শীর্ষক কর্মশালা’ করবে স্বপ্নপূরণ

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ তারুণ্যিক সংগঠন স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা

১৫ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সমাজসেবী আলী হোসেন মানিক, মো. আবদুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি ছামির আহমদ, সাবেক সহ-সভাপতি আকতার হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হেলাল আহমদ প্রমূখ।

সভায় আগামী ১০অক্টোবর সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ভিন্ন আঙ্গিকে উদযাপনের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ‘অসামাজিকতা রোধে করণীয় শীর্ষক কর্মশালা’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।