সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের জাউয়া বাজারে বিভিন্ন খাবারের হোটেল ও ফামের্সীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জাউয়া বাজারে বাজারমূল্য তদারকি ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারি পরিচালক নুর হোসেন’র নেতৃত্বে ও সুনামগঞ্জ র্যাব-০৯ এর এএসপি আব্দুল খালেক ও ডিএডি নাসিম রেজাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে খাদ্য সামগ্রী বিক্রীর এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫টি প্রতিষ্ঠানকে পচা, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে বাজারের ইসলাম রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, তিন ভাই রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, মসান্না রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, তাওহিদা রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, হাবিব বেকারীকে ২ হাজার টাকা ও রাজা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি মিষ্টির দোকানী ও ফল ব্যবসায়ীরা জরিমানার অর্থ এড়াতে দোকান বন্ধ করে পালিয়ে যেতে দেখা যায়।
Sylhetnewsbd Online News Paper