ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার আনুজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন ও সহকারী শিক্ষিকা হালিমা খাতুনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও প্রবাসীদের উদোগে রোববার দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও হাজি আব্দুল হেকিম ও মাওলানা সৈয়দুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, শিক্ষকের মর্যাদা চিরন্তন সত্যের মতো সব সময় সব স্থানেই অক্ষুন্ন থাকে। শিক্ষকের পাহাড়সম মর্যাদার কথা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তার এক চিঠির মাধ্যমে ব্যক্ত করে গেছেন।
তিনি আরো বলেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেনের বিদায় সংবর্ধনার মাধ্যমে এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা আবারো প্রমান করলো শিক্ষক হলেন সমাজের একজন সম্মানীত ও মর্যাদাপূর্ন ব্যক্তি।

প্রাক্তন ছাত্র আশরাফ আলীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিব মালদার, সাবেক সভাপতি হাজী মাসুম মিয়া, হাজী চন্দন মিয়া,বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী, জামাল উদ্দিন, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, ছালিক মিয়া, প্রাক্তন ছাত্র সাংবাদিক আশরাফুর রহমান,শিপু মিয়া,নুরুল ইসলাম পাকি, সুজন আহমদ, জুবায়ের আহমদ, ফয়েজ আহমদ, ফখরুল, জাবেদ, দিলোয়ার, সুহেল আহমদ, তোফায়েল।
সভা শেষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ৬০ হাজার টাকার একটি চেক ও বিদায়ী শিক্ষিকাকে উপহার সামগ্রী তোলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এলাকার মুরুব্বিয়ানদের মধ্যে উপস্তিত ছিলেন, লাল মিয়া, জালু মিয়া, ফজর আলী, জহির মিয়া, বাদশা মিয়া, মরতুজ আলী, রমজান আলী, আব্দুর রাজ্জাক, মাও মুজিবুর রহমান, লুতফুর রহমান, জুনাব আলী, আসিক আলী, নেফুর মিয়া, আজিজুর রহমান, ইয়ারিছ আলী, হারুনুর রশিদ, মুকিত মিয়া, মাছুম মেম্বার, আলীনুর, আজাদ মিয়া, তারিছ মিয়া প্রমুখ।
সিলেট নিউজ বিডি/আ/৩০/০৯/২০১৮ইং
Sylhetnewsbd Online News Paper