ছাতক প্রতিনিধিঃ ছাতকে নবী হোসেন (মহন) (৩৩) নামের এক যুবক রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। শুক্রবার সকালে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে। নবী হোসেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের হাবিজ উল্লাহর পুত্র।
শুক্রবার সকালে বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ খান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন।
Sylhetnewsbd Online News Paper