তাহিরপুর ইউএনওর অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার পুর্ণেন্দু দেব এর অপসারনের দাবীতে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্দ জনতা।

স্থানীয়দের তথ্যমতে জানা যায়, উপজেলার তাহিরপুর বাজারের এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগে তাহিরপুরে বাজারে ৪ই নভেম্বর রবিবার সকাল ১১টায় বিক্ষুব্দ জনতা তাহিরপুর ইউএনওর অপসারণের দাবীতে জাড়ু মিছিল হয়। মিছিলটি উপজেলা সদরের আব্দুজ জহুর চত্বর থেকে শুরু করে তাহিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে ঝাড়ু উছিয়ে অবিরত ইউএনওর অপসারণ চায় বিক্ষুব্ধ মিছিলকারীরা। মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একত্রিত হয় বিক্ষুব্ধ জনতা।

উত্তেজিত জনতার মিছিলের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী মর্তুজা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উত্তেজিত বিক্ষুব্ধ জনতাকে তারা স্বান্তনা দেন এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য আশ্বস্থ করলে উত্তেজিত জনতা শান্ত হন।

বিক্ষুব্ধ কারিদের অভিযোগ শনিবার রাত ১০ টার দিকে তাহিরপুর বাজারের ব্যবসায়ী বেলায়েত হোসেনকে ডেকে এনে চড়-থাপ্পড় দিয়ে শারীরিক ভাবে নির্যাতন করেন ইউইনও পূর্নেন্দু দেব। এ বিষয়টি এলাকাবাসী ও তার স্বজনরা জানতে পারলে উত্তেজিত হয়ে রবিবার সকাল ১১ টায় তাহিরপুরের ইউএনওর অপসারন চেয়ে ঝাড়ু মিছিল করেন।

নির্যাতিত ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন,ইউএনও সাহেব আমাকে খবর দিয়ে নিয়ে যান,আমার বাসার সামনে দিয়ে বালু আনতে নিষেধ করেছি, এমন অভিযোগ তুলে হঠাৎ আমার গায়ে হাত তুলে নির্যাতন করেন। তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে ফোন করলে উনি রিসিব করেননি তাই আলাপ করা সম্ভব হয়নি।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,তাহিরপুর বাজারের ব্যবসায়ী বেলায়েত হোসেনের যায়গার মধ্যে সরকারি বালু রাখার জন্য ইউএনও সাহেব লোক পাঠিয়েছিলেন এতে বেলায়েত হা না কিছুই বলেনি, কিন্তু যাকে পাঠিয়েছিলেন সে গিয়ে বলেছে বেলায়েত না করেছে। এতে ইউএনও রাগান্বিত হয়ে বেলায়েতকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেন।এবং তাহিরপুর স্থানীয়রা ইউএনওর আচরণে ক্ষুদ্ধ হয়ে
বিক্ষোভ মিছিল করেছেন। বিষয়টি আলোচনায় শেষ হয়েছে বলে তিনি জানান।