তাহিরপুর প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১টায় তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হুসেন খানের সভাপতিত্বে।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায়,
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তুজা, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আওয়ামীযুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক অনুপম রায়, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদার, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জুনাব আলী প্রমুখ।
সভায় বক্তারা আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
Sylhetnewsbd Online News Paper